অনলাইন ডেস্কঃ
প্রকাশ : Jul 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

অস্তিত্ব সংকটে মনোহরগঞ্জের 'হাসনাবাদ মহেন্দ্র খাল' : এলাকায় জলাবদ্ধতা

কুমিল্লার: 
মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী “হাসনাবাদ মহেন্দ্র খাল” এখন অস্তিত্ব সংকটে। একসময় যেখান দিয়ে স্বাভাবিকভাবে পানি প্রবাহিত হতো, আজ সেখানে গড়ে উঠেছে পাঁচতলা মার্কেটসহ বহু স্থায়ী অবকাঠামো। কেউ খালে আড়াআড়ি বাঁধ দিয়ে মাছ চাষ করছে, কেউ আবার অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে বানিজ্যিক ভাড়া দিচ্ছে সবমিলিয়ে খালটি যেন দখলবাজদের সম্পত্তিতে রূপ নিয়েছে।
এর ফলে বর্ষা এলেই ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। বসতবাড়ি, মাছের ঘের ও ফসলি জমি তলিয়ে যাচ্ছে পানির নিচে। সাধারণ মানুষের চলাফেরা, জীবনযাপন হয়ে উঠেছে দুর্বিষহ।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে চলা এ দখল প্রক্রিয়ায় প্রশাসনের একাংশের মদদ রয়েছে। অভিযোগ রয়েছে, কিছু জায়গায় ভূমি অফিস নিজেরাই খালের জায়গা লিজ ও ইজারা দিয়ে দখলকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।
স্থানীয় লোকজন বলেন, “খাল রক্ষায় কেউ মুখ খুললেই তার ওপর আসে নানাবিধ চাপ। অনেকেই ভয়-ভীতির কারণে চুপ করে থাকেন। অথচ ক্ষতিটা হচ্ছে সাধারণ মানুষের।”
প্রশাসনের নিষ্ক্রিয়তা ও স্থানীয় প্রভাবশালীদের দাপটে দখলবাজরা দিনে দিনে আরও বেপরোয়া হয়ে উঠেছে। কেউ কেউ খালের ওপর ব্যবসা করে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন, অথচ খাল হারিয়ে মানুষের জীবন ডুবে যাচ্ছে দুর্ভোগে।
বিশেষজ্ঞরা বলছেন, খাল উদ্ধার ও পুনরুদ্ধারে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি কৃষি ও জনজীবনে বড় বিপর্যয় নেমে আসবে।
এলাকাবাসীর জোর দাবি- “হাসনাবাদ মহেন্দ্র খাল”-এর অবৈধ দখলদারদের উচ্ছেদ করে পানি চলাচলের পথ ফিরিয়ে দিতে হবে এবং এই কাজে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি বলেন, বিষয়টি জেনেছি। বৃষ্টির কারণে সরেজমিনে মাপা যায়নি। দু-এক দিনের মধ্যে আমরা খালের জায়গা পরিমাপ করবো। সরকারি খালের জায়গায় কেউ স্থাপনা তৈরি করলে উচ্ছেদসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুইশ বছরেও চা শ্রমিকের শ্রম বিকোয় না ২০০ টাকায়

1

দাউদকান্দিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মো: রাসেল আহম্মেদ ন

2

সংসদে জুলাই সনদ অস্বীকারের সাহস কোন রাজনৈতিক দল করবে—প্রশ্ন

3

দাউদকান্দি ও কচুয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

4

রমজানের আগে জাতীয় নির্বাচন : প্রধান উপদেষ্টা

5

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাত দিনের রিমান্ডে

6

প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

7

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

8

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

9

প্রধান উপদেষ্টা সরকার অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন ন

10

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

11

বিদ্যালয়ে না এসেও এক বছর ধরে বেতন-ভাতা তুলছেন শিক্ষিকা

12

ফটিকছড়িতে শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ও মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণ

13

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

14

বন্ধুত্বের সোনালি দিন : নদী ভ্রমণের গল্প -- হোসাইন মোহাম্মদ

15

শেখ হাসিনাকে রাতের ভোটের পরামর্শ দেন জাবেদ পাটোয়ারী

16

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

17

দাউদকান্দিতে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে  উপজেলা প্রশাসন

18

উদ্বোধন হলো মহান বিজয় 'টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৫'

19

‘ফেব্রুয়ারিতেই নির্বাচন, এমন কোনো শক্তি নেই যে বিলম্বিত করতে

20