শাহাবুদ্দীন আহমেদ, দাউদকান্দিঃ যমুনা টেলিভিশনের কুমিল্লা বুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকনকে প্রাণনাশের
হুমকির প্রতিবাদে দাউদকান্দিতে কমর্রত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে৷
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে পৌর সদরের শহীদ রিফাত পার্ক চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, যমুনা টেলিভিশনের কুমিল্লা বুরো প্রধান,সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকন সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন। তাকে হুমকি-ধমকি দিয়ে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেয়া গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। অবিলম্বে হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
স্থানীয় সাংবাদিক নেতারা বলেন, খোকন চৌধুরী দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তাকে ভয়ভীতি দেখিয়ে কোনো সত্যকে চাপা দেওয়া যাবে না। প্রয়োজন হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
মানববন্ধনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হয়। পাশাপাশি মুক্ত গণমাধ্যম রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অংশগ্রহণকারীরা।
মোহনা টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক মো. সাহাব উদ্দিনের আয়োজনে বক্তব্য রাখেন, সাংবাদিক এমএইচ মোহন (আমার দেশ), মোহাম্মদ আলী (আমার দেশ),করিম সরকার (রুপালী বাংলাদেশ), ওমর ফারুক মিয়াজী (কালের কন্ঠ), শরীফ প্রধান (ইত্তেফাক), , জাকির হাজারি (দেশ রুপান্তর), হানিফ খান ( নয়া দিগন্ত),
লিটন সরকার বাদল (খবরের কাগজ), আলমগীর হোসেন (কুমিল্লার কাগজ),জহিরুল ইসলাম জলু (মাই টিভি), হোসাইন মোহাম্মদ দিদার ( দ্যা বাংলাদেশ টুডে), তৌফিক রুবেল (সংগ্রাম), ইসমাইল হোসেন (দৈনিক জনতা), মাসুম বিন ইদ্রিস (আনন্দ বাজার)।
এছাড়াও উপস্থিত ছিলেন, শামীম রায়হান ( জনকণ্ঠ), আপেল মাহমুদ ( বাংলা টিভি), শাহাবুদ্দীন আহাম্মেদ (কালবেলা), হাবীবুর রহমান (এনটিভি), মোহাম্মদ কামরুল হক চৌধুরী (অবজারভার), সেলিম আহাম্মেদ ( প্রতিসময়), মামুনুর রশিদ রুবেল (প্রতিদিনের বাংলাদেশ), আহনাফ তিহামী ( কালের কন্ঠ ডিজিটাল), আলেক হোসেন ( বাংলাদেশ সমাচার), মেহেদী হাসান ( জবাবদিহি), রাজীব হোসেন (নিরপেক্ষ), রাসেল মুন্সী(এফবি নিউজ), মোঃ শরিফুল ইসলাম (সকালের সময়) ও মোঃ সাইফুল ইসলাম (যায়যায়দিন) প্রমুখ।