অনলাইন ডেস্কঃ
প্রকাশ : Nov 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লার সাংবাদিক রুবেল মজুমদার নির্বাচিত হলেন প্রচার সম্পাদক

কুমিল্লা নাগরিক টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি, দৈনিক সময়ের আলো ও রাইজিংবিডি-এর নিজস্ব প্রতিবেদক সাংবাদিক রুবেল মজুমদার বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখা থেকে প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে দৈনিক কুমিল্লা'র অস্থায়ী অফিসে জরুরি সভার মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি ইয়াসমিন রীমা, সাধারণ সম্পাদক শাহজাদা এমরান এবং সমিতির অন্যান্য সদস্যরা।

রুবেল মজুমদার দীর্ঘ ১০ বছর ধরে কুমিল্লা ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করছেন। তিনি বহুবার জাতীয় পর্যায়ে সেরা প্রতিবেদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত হওয়ার পর তিনি সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, “তাঁদের আস্থা ও ভালোবাসা আমার জন্য সবসময় প্রেরণার উৎস হবে। নবগঠিত কমিটির সকল সদস্যের সহযোগিতা ও দোয়া আমাকে আমার দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনে অনুপ্রাণিত করবে। মহান আল্লাহ যেন আমাকে এই দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করার তৌফিক দান করেন।”

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে তিনি সাংবাদিক সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার আশা প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমানা নির্ধারণে দাবি ও আপত্তির সময় দিল ইসি

1

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

2

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকরা অগ্রণী ভূমিকা রাখতে হবে: নাঈমা ই

3

শহীদদের ঋণ শোধে ঐক্য দরকার, নয়তো আবার ব্যর্থ হবো: জোনায়েদ সা

4

দাউদকান্দিতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও'র মতবিনিময়

5

মৎস্য খাতে জাতীয় স্বর্ণপদক পেলেন দাউদকান্দির রহমত আলী

6

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ড. খন্দকার মারুফ হোসেনের

7

সুইস রাষ্ট্রদূতের পরিদর্শনে ফোর এ ইয়ান ডাইয়িং বাংলাদেশের তৈর

8

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

9

কালীগঞ্জ পৌর শহর যেন মশার স্বর্গরাজ্য ডোবা-নালায় আবর্জনার স্

10

দাউদকান্দিতে ভয়েজার স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

11

মতলবের পিআইও সেলিম খানের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও অনিয়মের অভিয

12

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

13

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

14

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

15

বাংলাদেশের চোখ এশিয়া কাপের ট্রফিতে

16

দাউদকান্দি ও কচুয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

17

টিউলিপের আইনজীবীকে মামলার তথ্য দেয়নি বাংলাদেশ: স্কাই নিউজ

18

দাউদকান্দি পৌর স্বেচ্ছাসেবক দলের ইউএনও সাথে সৌজন্য সাক্ষাত

19

‘গুড ফ্রেন্ড’ ভারতকেও ২৫% শুল্ক দিতে হবে: ট্রাম্প

20