অনলাইন ডেস্কঃ
প্রকাশ : Nov 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

উদ্বোধন হলো মহান বিজয় 'টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৫'

স্টাফ রিপোর্টার:
“সুস্থ দেহ : সুস্থ মন;  করবে আগামীর সমাজ গঠন" এই স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে রূপসী টেবিল টেনিস ক্লাবের উদ্যোগে টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন করেছে দাউদকান্দি পৌরসভার বাড়াগাঁও গ্রামের কৃতী সন্তান, সরকার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান  হাসান মারুফ সরকার।
খেলাধুলায়  উৎসাহ, সুস্থ বিনোদন এবং শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যেই এ আয়োজন।

মোট ১০টি দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে প্রাথমিক পর্ব শেষে দুইটি দল আগামী ১৫ ডিসেম্বর ফাইনালে মুখোমুখি হবে।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকার মিরপুর প্রো-অ্যাকটিভ ভিলেজের রূপসী টেবিল টেনিস ক্লাবে এক উদ্বোধনী ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উল্লেখ্য যে, ২০১৯ সাল থেকে রূপসী টেবিল টেনিস ক্লাব  বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজের প্রতিটি পর্যায়ে  খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরার প্রয়াসে নিরলসভাবে  কাজ করে যাচ্ছে। সংগঠনটির সাথে  বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যবসায়ীগণ জড়িত রয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্ণধার হাসান মারুফ  সরকার  বলেন 'একমাত্র সুস্থ দেহ এবং সুস্থ মনের এর বিকাশই সুস্থ সমাজ গঠনের অন্যতম হাতিয়ার।
সুস্থ সমাজ গঠনের জন্য সুস্থ শরীর এবং সুস্থ মুখ্য ভূমিকা পালন করে, যা প্রকারান্তরে  ভবিষ্যতে এই জাতিকে একটা সুস্থ সমাজ উপহার দিবে।
সুস্থ সমাজই পারে একটা সুস্থ রাষ্ট্র গঠন করতে তাই জ্ঞান অর্জনের পাশাপাশি  খেলাধুলার কোন বিকল্প নেই।" স্কুল কলেজ ইউনিভার্সিটি সকল পর্যায়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শরীরচর্চা কেউ বাধ্যতামূলক করার প্রয়োজন বলে মনে করেন।"

অংশগ্রহণকারী দল ও খেলোয়াড়রা হলো:
• চপার্স: রাজু ও ফয়সাল
• ভিক্টরি ব্লেজার্স: আপেল ও নাঈম
• ফ্রিডম ফাইটার্স: সুমন ও আতিক
• ফায়ার ব্লেডস: রওনক ও ফাহিম
• দ্য এলিয়েন্স: ইশরাক ও মারুফ
• এইচএম রাইজার্স: হামিদ ও মোবিন
• এফএ ফাইটার: আনোয়ার ও রাসেল
• বিআর ডিফেন্ডার: বাবুল ও রাসেল
• থান্ডারস্ট্রম: সারোয়ার ও জামাল
• দ্য স্পিনার্স রেলিয়ার্স: তন্ময় ও জলিল
জানা গেছে, অংশগ্রহণকারী খেলোয়াড়রা প্রায় সবাই দক্ষ ও অভিজ্ঞ, যা প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করে তুলবে।
জাঁকজমকপূর্ণ আয়োজনে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামী ১৫ ডিসেম্বর (সোমবার) অনুষ্ঠিত হবে।

ক্লাবের উপদেষ্টা প্যানেলের সদস্যরা হলো,
মিজান, খালেদ, ফরহাদ, সম্রাট, কাবুল, রিমন, তাহসিন, সবুজ, দীপঙ্কর,  বিদ্যুৎ  রাহাত, রাসা ও রাতুল। তারা প্রতিযোগিতা পরিচালনায় উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয়করণের দাবিতে ইবতেদায়ি শিক্ষকদের আলটিমেটাম, কঠোর কর্মসূচ

1

মেঘনায় বিএনপির কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও কুশপুত্

2

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

3

দাউদকান্দিতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও'র মতবিনিময়

4

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

5

দাউদকান্দিতে বারপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পদত্য

6

মহিলাকর্মীদের হেনস্তার প্রতিবাদে দাউদকান্দিতে জামায়াতে ইসলাম

7

সন্তানের লাশ কাঁধে তুলে দেশে ফিরলেন প্রবাসী বাবা

8

দাউদকান্দিতে ওয়াজুউদ্দিন ফাউন্ডেশন ট্রাস্টের এডহক কমিটি গঠন

9

চাঁপাইনবাবগঞ্জে শহীদদের স্মরণে তারুণ্যের আইডিয়া প্রতিযোগিতার

10

‘ফেব্রুয়ারিতেই নির্বাচন, এমন কোনো শক্তি নেই যে বিলম্বিত করতে

11

‘গুগল পে’ এর অপেক্ষার অবসান

12

প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, জয় ও পুতুলের বিচার শুরু

13

অনলাইন প্রতারণা ঠেকাতে গুগলের নতুন এআই প্রযুক্তি

14

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

15

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

16

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকরা অগ্রণী ভূমিকা রাখতে হবে: নাঈমা ই

17

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা যুক্তরাজ

18

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

19

বন্ধুত্বের সোনালি দিন : নদী ভ্রমণের গল্প -- হোসাইন মোহাম্মদ

20