অনলাইন ডেস্কঃ
প্রকাশ : Sep 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ডা. ফয়সালের নেতৃত্বে সফল অস্ত্রোপচার: রোগীর পেট থেকে বের হলো ১০ কেজি ওজনের টিউমার

স্টাফ রিপোর্ট  :
কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত  গোমতী হাসপাতালে ২ ঘন্টাব্যাপী এক সফল অস্ত্রোপচারের মাধ্যমে ২৩ বছরের তরুণী শেফালির পেট থেকে বের করা হয়েছে প্রায় ১০ কেজি ওজনের একটি বিশাল টিউমার। দীর্ঘ এক বছর ধরে তিনি অল্প অল্প ব্যথায় ভুগছিলেন। পরিবারের সদস্যরা সাধারণ ব্যথা ভেবেই এড়িয়ে গিয়েছিলেন বিষয়টি। কিন্তু সম্প্রতি ব্যথা বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শে একের পর এক আলট্রাসনোগ্রাম ও সিটি স্ক্যানের মাধ্যমে ধরা পড়ে ভয়াবহ এ টিউমার।
গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অপারেশনের পর হাসপাতালের বেডে শুয়ে শেফালি আবেগঘন কণ্ঠে বলেন,
“আমি কখনো বুঝতেই পারিনি আমার শরীরে এত বড় টিউমার ছিল। শুধু একটু ব্যথা মনে করতাম সাধারণ ব্যাপার। অপারেশনের পর শুনলাম আমার পেটে ১০ কেজির মতো টিউমার ছিল। আলহামদুলিল্লাহ, এখন অনেক ভালো আছি।”

গোমতী হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. আবু বকর ছিদ্দিক ফয়সল জানান,
“সিটি স্ক্যানের মাধ্যমে আমরা নিশ্চিত হই যে রোগীর জরায়ুর নালী থেকে একটি বিশাল টিউমার তৈরি হয়েছে। এটি রোগীর খাওয়াদাওয়া, শ্বাসপ্রশ্বাস এবং স্বাভাবিক চলাফেরায় গুরুতর প্রভাব ফেলছিল। তাই দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। আলহামদুলিল্লাহ, কোনো জটিলতা ছাড়াই সফলভাবে টিউমারটি অপসারণ করা সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, রোগী বর্তমানে সুস্থ আছেন এবং তাকে আগামী ৫ থেকে ৭ দিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে। তিন মাস ভারী কাজ বা ওজন তোলা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এরপর তিনি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন।

অপারেশন টিম
এ অপারেশনে ডা. ফয়সালের নেতৃত্বে আরও অংশ নেন—
• ডা. ইবনে মমিন জনি
• ডা. অনির্বান
• এনেস্থেসিওলজিস্ট ডা. মেহেদি হাসান।

শেফালির পরিবার সফল অস্ত্রোপচারের জন্য সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

1

টিউলিপের আইনজীবীকে মামলার তথ্য দেয়নি বাংলাদেশ: স্কাই নিউজ

2

সরকার পরিচালনা করতে হলে নাগরিকদের কথা শুনতে হবে

3

দাউদকান্দি পৌরসভায় জামায়েত ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

4

ইউক্রেনের জনগণকে ভালোবাসি: ট্রাম্প

5

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

6

প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, জয় ও পুতুলের বিচার শুরু

7

দাউদকান্দিতে চাঁদাবাজি ও সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন

8

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

9

সুইস রাষ্ট্রদূতের পরিদর্শনে ফোর এ ইয়ান ডাইয়িং বাংলাদেশের তৈর

10

দাউদকান্দিতে বিএনপি'র প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

11

প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

12

উৎসবমুখর ক্যাম্পাস ॥ ডাকসু নির্বাচন

13

দাউদকান্দিতে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

14

জুলাই ঘোষণাপত্রে কী আছে

15

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

16

দাউদকান্দিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষ

17

সাইবার দলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ইঞ্জি. অলিউল্লাহ ভূঁইয়

18

রমজানের আগে জাতীয় নির্বাচন : প্রধান উপদেষ্টা

19

দাউদকান্দিতে সিএনজি পাম্পে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

20