অনলাইন ডেস্কঃ
প্রকাশ : Aug 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

মতলবের পিআইও সেলিম খানের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ বিক্ষোভ ও মানববন্ধন

মতলব উত্তর, চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সেলিম খানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তারই প্রতিবাদে স্থানীয়রা সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলার বাংলা বাজার এলাকায় বিক্ষোভ র‍্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা পিআইওকে অবিলম্বে অপসারণ করে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তব্য দেন—মোঃ হাবিবুর রহমান হাবিব (যুগ্ম আহ্বায়ক, তেজগাঁও কলেজ শাখা ছাত্রদল), মোঃ মেহেদী মল্লিক (যুগ্ম আহ্বায়ক, তেজগাঁও কলেজ শাখা ছাত্রদল), এম.এম আবু বক্কর (সভাপতি প্রার্থী, মতলব উত্তর উপজেলা ছাত্রদল), রাহাত সরকার, সাকিব, মাহিবী, স্থানীয় বাসিন্দা মোঃ মতিন বেপারী, সবুজ প্রধান, মোঃ আরাফাত, সাব্বির, পারভেজ, আসমা আক্তার, সুমি আক্তারসহ অনেকে।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সেলিম খান কোটি টাকার কাজ কাগজে-কলমে সম্পন্ন দেখালেও বাস্তবে মাত্র ২০-২৫ শতাংশ কাজ হয়েছে। স্কুল-কলেজ ভবন সংস্কার, রাস্তা মেরামত, সেতু নির্মাণসহ বিভিন্ন প্রকল্পে নির্ধারিত মান বজায় রাখা হয়নি। এমনকি অনেক ক্ষেত্রে কাজ না করেও পূর্ণ বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, কাবিখা ও টিআর কর্মসূচির অর্থায়নে সেলিম খান প্রভাবশালী মহল ও পিআইসিদের সাথে যোগসাজশ করে লাখ লাখ টাকা আত্মসাৎ করছেন। চলতি অর্থবছরে বিভিন্ন প্রকল্পের নামে কোটি কোটি টাকা বরাদ্দ পাওয়া সত্ত্বেও নিম্নমানের কাজ কিংবা নামমাত্র কাজ করে সরকারি অর্থ লুটপাট করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, স্থানীয়ভাবে বরাদ্দ পাওয়া চাল ও গমের টনপ্রতি ৫ হাজার টাকা ঘুষ আদায় করা হচ্ছে, অথচ সরকারি পরিপত্রে এ ধরনের ভ্যাট বা আইটি কর্তনের কোনো বিধান নেই। এছাড়া সাইড ভিজিটের নামে ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমেদ নিয়মিত ঘুষ নেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, পিআইও সেলিম খান ব্যক্তিগতভাবে বিপুল সম্পদশালী হয়ে উঠেছেন। ঢাকার আফতাবনগরে ১০ কাঠা জায়গায় নির্মাণাধীন ১০ তলা ভবন, মোহাম্মদপুরে চারটি ফ্ল্যাটসহ বেনামে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি।
বক্তারা বলেন, “সরকারি অর্থে জনগণের কল্যাণের জন্য বরাদ্দকৃত টাকায় ব্যক্তিস্বার্থ চরিতার্থ হচ্ছে। এতে সাধারণ মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে।”
তারা দ্রুত তদন্ত সাপেক্ষে পিআইও সেলিম খানকে মতলব উত্তর উপজেলা থেকে অপসারণ এবং সংশ্লিষ্ট দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কেউ নষ্ট করতে না পারে: প্রধ

1

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচার চালিয়ে

2

ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জ

3

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

4

ফটিকছড়িতে শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ও মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণ

5

দূর্গাপুরে রানু আক্তারের ‘উন্নয়ন’ মানেই ঘর ভাঙা,গাছ কাটা,স্ব

6

বন্ধুত্বের সোনালি দিন : নদী ভ্রমণের গল্প -- হোসাইন মোহাম্মদ

7

বিদ্যালয়ে না এসেও এক বছর ধরে বেতন-ভাতা তুলছেন শিক্ষিকা

8

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

9

মতলবের পিআইও সেলিম খানের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও অনিয়মের অভিয

10

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসারকে অতিরিক্ত জেলা প্রশাসক পদ

11

প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, জয় ও পুতুলের বিচার শুরু

12

মহিলাকর্মীদের হেনস্তার প্রতিবাদে দাউদকান্দিতে জামায়াতে ইসলাম

13

শতবর্ষী এক নারীর কান্নার সাক্ষী হলো দাউদকান্দির গণমাধ্যম

14

প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

15

চাঁপাইনবাবগঞ্জে শহীদদের স্মরণে তারুণ্যের আইডিয়া প্রতিযোগিতার

16

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না

17

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

18

‘তিন প্রক্রিয়ায় ব্যত্যয় ঘটলে আবারও জাতীয় বিপর্যয় ঘটবে’

19

শেখ হাসিনাকে রাতের ভোটের পরামর্শ দেন জাবেদ পাটোয়ারী

20