নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Feb 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহিলাকর্মীদের হেনস্তার প্রতিবাদে দাউদকান্দিতে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সংবাদ সম্মেলন

দাউদকান্দি প্রতিনিধি: "চলো একসাথে গড়ি বাংলাদেশ—ঐক্যবদ্ধ বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে দাঁড়িপাল্লার প্রচারণায় বিএনপি'র কতিপয় সন্ত্রাসী কর্তৃক ও নারীদের হেনস্তার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় উপজেলার ষোলপাড়া নির্বাচনী প্রধান কার্যালয়ে উপজেলা জামায়েত ইসলামী মহিলা বিভাগের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলার কর্মপরিষদ ও শূরা সদস্য বিলকিস আক্তার।তিনি বলেন,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে নারী সমাজের উপর একের পর এক হামলা, হুমকি ও হয়রানির করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের দাবি, বিএনপির কতিপয় সন্ত্রাসী ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে নারী ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে, যা এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।

বিলকিস আক্তার বলেন,গত কয়েক দিনে দাউদকান্দির বিভিন্ন এলাকায় নারী কর্মী ও সমর্থকদের উপর ধারাবাহিক হামলা চালানো হয়েছে। এর মধ্যে ৪ ফেব্রুয়ারি বিটেশ্বর ইউনিয়নের নৈয়ার গ্রামে হান্নান মেম্বারের নেতৃত্বে হামলা, ৩১ জানুয়ারি গৌরীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে মনির ও জয়নালের নেতৃত্বে নারীদের উপর আক্রমণ, পদুয়া ইউনিয়নে জামায়াতের সেক্রেটারি আব্দুস সাত্তারের দোকানে মারধর, সুন্দলপুর ইউনিয়নের বড়গোয়ালী গ্রাম,পাঁছগাছিয়া ইউনিয়নের হরিনা বাজারখোলা ও জিংলাতুলী গ্রামে হামলার অভিযোগ করা হয়। এছাড়া মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নে বিএনপি নেতা মিজানুর রহমানের নেতৃত্বে মাইকিং করে বাহারপুরে নারীদের উপর হামলা ও হিজাব ধরে টানাটানির ঘটনাও উল্লেখ করা হয়।
জামায়াতের মহিলা বিভাগের এ নেত্রী দাবি করেন, বিভিন্ন গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণাকালে নারী কর্মীদের শারীরিক ও মানসিকভাবে হেনস্থা, অপমান, কটূক্তি এবং হুমকি দেওয়া হচ্ছে। এসব ঘটনায় দাউদকান্দি-মেঘনার নারী সমাজ আজ চরম নিরাপত্তাহীনতা ও ক্ষোভের মধ্যে দিন কাটাচ্ছে। এবং এমন ভীতিকর পরিস্থিতি তৈয়ার হলে ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে শংকা প্রকাশ করেন তারা।
তিনি আরো বলেন,নিজেদের অধিকার ও মর্যাদা রক্ষায় আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ব্যালট বিপ্লবের মাধ্যমে অন্যায় ও অত্যাচারের জবাব দিতে হবে। একই সঙ্গে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও শান্তিপূর্ণ নির্বাচনে পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
পরিশেষে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বাসযোগ্য সমাজ ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের সংগ্রামে কোনো বাধার কাছে মাথা নত করা হবে না। সকল প্রতিকূলতা অতিক্রম করে বিজয় অর্জিত হবে—এমন আশাবাদও ব্যক্ত করেন তারা।
এই সময় উপস্থিত ছিলেন,উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী ফাতেমা জাহান,পৌরসভা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী শিরিন হক,সহ-সেক্রেটারি খোরশেদা আক্তার ও সাবেক সেক্রেটারী হাসিনা মমতাজ লাকি প্রমূখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদা পাথর লুটপাট এবার কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহারকে বদ

1

চাপ সৃষ্টি করে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না: মির্জা ফখরুল

2

চাঁপাইনবাবগঞ্জে শহীদদের স্মরণে তারুণ্যের আইডিয়া প্রতিযোগিতার

3

বারপাড়া ইউনিয়ন কৃষকদলের সম্মেলন অনুষ্ঠিত

4

৫ আগস্ট কোনো ধরনের নিরাপত্তার সমস্যা নেই: স্বরাষ্ট্র উপদেষ্ট

5

মহিলাকর্মীদের হেনস্তার প্রতিবাদে দাউদকান্দিতে জামায়াতে ইসলাম

6

অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী কলমই সাংবাদিকতার আসল শক

7

মৎস্য খাতে জাতীয় স্বর্ণপদক পেলেন দাউদকান্দির রহমত আলী

8

নিষিদ্ধ হলেন মেসি-আলবা

9

কুমিল্লায় ডা. ফয়সালের নেতৃত্বে সফল অস্ত্রোপচার: রোগীর পেট থে

10

দাউদকান্দিতে নবাগত ইউএনও নাছরিন আক্তারের দায়িত্বভার গ্রহন

11

থমকে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন সাড়া দিচ্ছে না মিয়ানমার

12

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

13

‘ফেব্রুয়ারিতেই নির্বাচন, এমন কোনো শক্তি নেই যে বিলম্বিত করতে

14

আগামী সংসদ নির্বাচনে বিএনপি দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় আস

15

কুমিল্লায় বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

16

দাউদকান্দি উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের পক্ষে এতিম ও দু

17

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসারকে অতিরিক্ত জেলা প্রশাসক পদ

18

জাতীয়করণের দাবিতে ইবতেদায়ি শিক্ষকদের আলটিমেটাম, কঠোর কর্মসূচ

19

কসবায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান

20