অনলাইন ডেস্কঃ
প্রকাশ : Aug 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

মাহিদুল ইসলাম ফরহাদ , চাঁপাইনবাবগঞ্জ - চাঁপাইনবাবগঞ্জে লীলাপুরষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনাসভা ও আনন্দোৎসবের মধ্যদিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা শহরের শিবতলা চরজোতপ্রতাপ দূর্গামাতা ঠাকুরানী মন্দির চত্বরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন, জেলা পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীলিপ কুমার রায়, ইসকন প্রচার কেন্দ্রের সাধারণ সম্পাদক আশ্রয় নরোত্তম দাস, মন্দিরের সভাপতি বাসুদেব নন্দী, সাধারণ সম্পাদক অজিত কুমার দাস প্রমুখ। 
অনুষ্ঠানে কৃষ্ণ বিষয়ক বক্তব্য রাখেন, রাজশাহী সরকারি সিটি কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক জয়কুমার দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারু গোপাল পাল। পরে দুপুর ১২ টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ¦লন করে শোভাযাত্রার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিত কুমার চট্টোপাধ্যায়।
এসময় মন্দির থেকে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকার গুরুত্বপূর্ণ সক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন মন্দিরের ভক্তবৃন্দ নানান বাদ্যযন্ত্র সহকারে এতে অংশ নেয়। অনেকের হাতেই শোভা পাচ্ছিল কৃষ্ণের প্রতিকৃতি। কেউ কেউ আবার এসেছিল রাধাকৃষ্ণের বেশে। শেষে বিভিন্ন সাজে সজ্জিত শ্রেষ্ঠদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিশু-কিশোররা শ্রীকৃষ্ণ ও রাধার সাজে শোভাযাত্রায় অংশ নিলে দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

1

দাউদকান্দিতে বিএনপি'র প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

2

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

3

তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম

4

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

5

বন্ধুত্বের সোনালি দিন : নদী ভ্রমণের গল্প -- হোসাইন মোহাম্মদ

6

শিক্ষক নিয়োগে সুখবর, দ্রুতই সুপারিশ

7

দাউদকান্দি পৌর স্বেচ্ছাসেবক দলের ইউএনও সাথে সৌজন্য সাক্ষাত

8

গ্রামে গ্রামে দালাল, বিদেশযাত্রায় নিঃস্ব শত শত পরিবার

9

বাংলাদেশের চোখ এশিয়া কাপের ট্রফিতে

10

দাউদকান্দির জুলাই শহীদদের কবরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা

11

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

12

দাউদকান্দিতে জুলাই বিপ্লবের চেতনায় রাষ্ট্র গঠন শীর্ষক আলোচনা

13

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

14

সীমানা নির্ধারণে দাবি ও আপত্তির সময় দিল ইসি

15

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কেউ নষ্ট করতে না পারে: প্রধ

16

শেখ হাসিনাকে রাতের ভোটের পরামর্শ দেন জাবেদ পাটোয়ারী

17

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

18

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

19

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

20