অনলাইন ডেস্কঃ
প্রকাশ : Sep 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

কৃষকের স্বপ্ন ভেঙে চুরমার শতাধিক লাউগাছ কাটল দুর্বৃত্তরা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার উত্তর ইউনিয়নের কদমতলী গ্রামের কৃষক খোকন মিয়ার প্রায় ৫ বিঘা জমির লাউসহ অন্যান্য সবিজ চাষাবাদ করেন। এরমধ্যে (স্থানীয় পরিমাপে প্রায় ১৫ শতাংশ) জমির শতাধিক লাউগাছসহ ও অন্যান্য সবজিগাছ রাতের অন্ধকারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা।বুধবার(৩ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার(৪ সেপ্টেম্বর) দুপুরে খোকন মিয়া দাউদকান্দি মডেল থানায় এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন৷
কৃষক খোকন মিয়া জানান, তিনি কয়েক বছর ধরে লাউসহ মৌসুমি সবজি চাষ করে আসছেন। এই সবজি বিক্রির অর্থেই তার পরিবারের আর্থিক সচ্ছলতা এসেছে। শুধু তাই নয়, তার জমিতে উৎপাদিত সবজি স্থানীয় বাজারের চাহিদার একটি বড় অংশ পূরণ করত। কিন্তু রাতারাতি জমির শতাধিক গাছ কেটে ফেলার ঘটনায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন।
ভোরে জমিতে গিয়ে ক্ষতিগ্রস্ত বাগান দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনায় তার পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। স্থানীয়রাও এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করে দ্রুত দোষীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।
খোকন মিয়া আরও জানান, তার এই প্রকল্পে প্রায় ৮ লাখ টাকা খরচ হয়েছে। মৌসুম শেষে লাউসহ অন্যান্য সবজি বিক্রি করে প্রায় ২০ লাখ টাকা আয় হওয়ার আশা ছিল। কিন্তু দুর্বৃত্তরা শতাধিক লাউগাছ কেটে ফেলায় বর্তমানে তার প্রায় ৩ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন,
“অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। কৃষক যেন ন্যায়বিচার পান সেদিকে পুলিশ সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ বছর পর চাকরি ফিরে পেলেন ৮৫ নির্বাচন কর্মকর্তা

1

আগামী সংসদ নির্বাচনে বিএনপি দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় আস

2

চাঁদপুরে বসুন্ধরা শুভসংঘের পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্

3

রমজানের আগে জাতীয় নির্বাচন : প্রধান উপদেষ্টা

4

দাউদকান্দিতে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে  উপজেলা প্রশাসন

5

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ড. খন্দকার মারুফ হোসেনের

6

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমা ১৫ দেশের বড় পদক্ষেপ

7

পুতিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে আলাস্কার পথে ট্রাম্প

8

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

9

জাতীয়করণের দাবিতে ইবতেদায়ি শিক্ষকদের আলটিমেটাম, কঠোর কর্মসূচ

10

অন্তর্বর্তী সরকারের ‘এক্সিট পলিসি’ চিন্তা করার সময় এসেছে : দ

11

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

12

দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

13

উৎসবমুখর ক্যাম্পাস ॥ ডাকসু নির্বাচন

14

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

15

বিএনপি নেতা অধ্যক্ষ সেলিমের মহাসড়কে বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

16

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

17

বিএনপির নিয়ন্ত্রিত ও আ.লীগের সংশোধন হওয়া উচিত: মুফতি বশিরুল্

18

শুল্ক কমানোয় অন্তর্বর্তী সরকারকে ফখরুলের সাধুবাদ

19

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসারকে অতিরিক্ত জেলা প্রশাসক পদ

20