অনলাইন ডেস্কঃ
প্রকাশ : Nov 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

আগামী ৫০ বছরে আওয়ামী লীগ নামে কোনো বর্জ্য এ দেশে থাকবে না: ড. খন্দকার মারুফ

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন,আগামী ৫০ বছরে আওয়ামী লীগ নামে কোনো বর্জ্য এ দেশে থাকবে না৷  আওয়ামী লীগকে শক্ত হাতে দমন করা হবে।

কারো তাবেদারি করার জন্য বাংলাদেশের জন্ম হয়নি। এ দেশ স্বাধীন দেশ। কারো চোখ রাঙানিকে আমরা ভয় করি না।

শুক্রবার (৭ নভেম্বর) বিকালে দাউদকান্দি পৌরসভার ড. মারুফ ভিলায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি৷

তিনি আরও বলেন,দেশের মানুষের ভালোবাসায়, এদেশের মানুষের কল্যাণে ক্ষমতায় এসেছিলেন।তিনি তলাবিহীন ঝুড়ি একটি দেশকে উন্নয়নের পথে আনলেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন।জিয়াউর রহমানের অনন্য অবদানে বাংলাদেশ জাতীয়বাদী দলের জন্ম। তার অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছিল।

ড.মারুফ হোসেন বলেন,৭ম বারের মতো  এ নিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন ধানের শীষ প্রতীকে নমিনেশন পেয়েছেন। তার সমকক্ষ এই আসনে নেই। তিনি আপনাদের গর্ব।  আপনারা ড. খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে গর্ববোধ করতে পারেন।

পৌর বিএনপি'র সদস্য সচিব কাউছার আলম সরকারের সঞ্চালণায় ও পৌর বিএনপি'র আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম সরকার,দাউদকান্দি উপজেলা বিএনপি আহবায়ক এম এ লতিফ ভূঁইয়া,সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব জসিম উদ্দিন,উপজেলা বিএনপি'র সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার,  ও পৌর বিএনপি'র সিনিয়র যুগ্ন আহবায়ক শওগাত চৌধুরী পিটার, যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সরকার, পৌর সেচ্ছসেবক দলের আহ্বায়ক কামাল হোসেন, সদস্য সচিব জামাল হোসেন মোল্লা প্রমূখ৷

আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‍্যালি নিয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।উক্ত অনুষ্ঠানে দাউদকান্দি উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশ গ্রহন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় মহাসড়কের ডাকাত ও ছিনতাইকারীর আতঙ্ক

1

নিষিদ্ধ হলেন মেসি-আলবা

2

বদলে যাওয়া ক্যাম্পাস

3

সংসদে জুলাই সনদ অস্বীকারের সাহস কোন রাজনৈতিক দল করবে—প্রশ্ন

4

ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে নবগঠিত দাউদকান্দি পৌর স্বেচ

5

চাঁদপুরে বসুন্ধরা শুভসংঘের পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্

6

মহিলাকর্মীদের হেনস্তার প্রতিবাদে দাউদকান্দিতে জামায়াতে ইসলাম

7

তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম

8

প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, জয় ও পুতুলের বিচার শুরু

9

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

10

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

11

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কেউ নষ্ট করতে না পারে: প্রধ

12

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

13

‘গুগল পে’ এর অপেক্ষার অবসান

14

জোরপূর্বক গরু নিয়ে যাওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

15

সাংবাদিক খোকন চৌধুরীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে দাউদকান্দ

16

উৎসবমুখর ক্যাম্পাস ॥ ডাকসু নির্বাচন

17

আগামী সংসদ নির্বাচনে বিএনপি দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় আস

18

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

19

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

20